News71.com
 Bangladesh
 13 Jan 22, 11:23 AM
 200           
 0
 13 Jan 22, 11:23 AM

বুয়েটে অনলাইন ক্লাস শুরু ১৫ জানুয়ারি॥

বুয়েটে অনলাইন ক্লাস শুরু ১৫ জানুয়ারি॥

নিউজ ডেস্কঃ করোনা সংক্রমণ বাড়ার কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পর এবার অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুধবার (১২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বুয়েট কর্তৃপক্ষ। এতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ১১/০১/২০২২ তারিখে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৪৭৪তম অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী স্নাতক পর্যায়ে জুলাই’ ২০২১ টার্মের সব লেভেল/টার্মের শিক্ষার্থীদের থিউরি ক্লাস, ক্লাস টেউ এবং ল্যাব ক্লাস আগামী ১৫-০১-২০২২ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন