News71.com
 Bangladesh
 13 Jan 22, 07:42 PM
 218           
 0
 13 Jan 22, 07:42 PM

করোনায় আক্রান্ত হলেন ঢাকা দক্ষিন সিটি মেয়র তাপস॥  

করোনায় আক্রান্ত হলেন ঢাকা দক্ষিন সিটি মেয়র তাপস॥   

নিউজ ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে মেয়র তাপসের করোনা পরীক্ষায় পজিটিভ এসেছে। ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বলেন, গত রোববার (৯ জানুয়ারি) থেকে মেয়রের স্ত্রী আফরিন তাপসও করোনায় আক্রান্ত। এছাড়া মেয়রের দেহরক্ষী শেখ আশিকুজ্জামানও করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে মেয়রের দুই ছেলের করোনা শনাক্ত হয়েছিল। তবে তাদের এখন করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এসেছে। তিনি বলেন, শুক্রবার (১৪ জানুয়ারি) সন্তানদের নিয়ে মেয়রের লন্ডনে যাওয়ার কথা ছিল। এজন্য করোনা পরীক্ষা করান তিনি। সকালে তিনি নগর ভবনে এসেছিলেন। এখন বাসায় অবস্থান করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন