News71.com
 Bangladesh
 13 Jan 22, 07:43 PM
 318           
 0
 13 Jan 22, 07:43 PM

আগামী ১৫ জানুয়ারি থেকে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু॥  

আগামী ১৫ জানুয়ারি থেকে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু॥   

নিউজ ডেস্কঃ ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ প্রতিপাদ্যে আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে এ উৎসব চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। এবারের উৎসবে ১০টি বিভাগে বাংলাদেশসহ ৭০টি দেশের মোট ২২৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় উৎসব আয়োজক কমিটি।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল, বাংলাদেশ বার্ডস ক্লাবের সভাপতি জালাল আহমেদ, ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান, ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, উৎসবের প্রধান প্রোগ্রামার ইরানি নির্মাতা ও চলচ্চিত্র সংগঠক জোহরে জামানি। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক কিশোয়ার কামাল। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, ট্রিবিউট, বাংলাদেশ প্যানারোমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিশে ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম ও উইমেন্স ফিল্ম সেশনে বাংলাদেশসহ ৭০টি দেশের মোট ২২৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য (৫০ মিনিটের বেশি) চলচ্চিত্রের সংখ্যা ১২৯টি, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্রের কসংখ্যা ৯৬টি। বাংলাদেশের চলচ্চিত্র আছে ৪০টি, যার মধ্যে ২২টি স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন এবং ১৮টি পূর্ণদৈর্ঘ্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন