
নিউজ ডেস্কঃ দেশের উত্তরাঞ্চলের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি হ্রাস পেতে পারে। তবে দেশের অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকবে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় এ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা/শুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘণ কুয়াশা ও অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ছে এবং এটি কিছু কিছু জায়গায় দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।