
নিউজ ডেস্কঃ বিগত বছরগুলোতে আর্থ-সামাজিক ও মানব উন্নয়নে বাংলাদেশ ব্যাপক উন্নতি করেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ভার্চ্যুয়াল প্লাটফর্মে জাতীয় মানব উন্নয়ন প্রতিবেদন (এনএইচডিআর)-২০২১ এর প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মিজ্ ফাতিমা ইয়াসমিন।
সাতটি অধ্যায়ে রচিত এই প্রতিবেদনে বাংলাদেশের মানব উন্নয়ন সংশ্লিষ্ট সার্বিক চিত্র, তথ্য ও কৌশল তুলে ধরা হয়েছে। গত ৯ ডিসেম্বর প্রতিবেদনটি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশকে আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আর এই উন্নয়ন সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের গুণে। বিগত বছরগুলোতে শুধু অর্থনৈতিক নয়; আর্থ-সামাজিক এবং মানব উন্নয়নে বাংলাদেশ ব্যাপক উন্নতি সাধন করেছে।