News71.com
 Bangladesh
 14 Jan 22, 11:40 AM
 178           
 0
 14 Jan 22, 11:40 AM

রাজধানীর মিরপুর বাংলা কলেজে থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার॥

রাজধানীর মিরপুর বাংলা কলেজে থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার॥

নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর সরকারি বাংলা কলেজের নির্মাণাধীন ভবনের পঞ্চম তলা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে দারুসসালাম থানা। পরে আইনি প্রক্রিয়া শেষে রাতে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়। পুলিশ জানায়, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। তার পরনে ছিল খয়েরি রঙের হাফহাতা চেক শার্ট ও কালো ফুল প্যান্ট। দারুসসালাম থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ হবে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তবে মুখ ছাড়া শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন