News71.com
 Bangladesh
 14 Jan 22, 06:47 PM
 177           
 0
 14 Jan 22, 06:47 PM

মধ্যরাতে বরগুনা হাসপাতালে আগুন॥ নেভালেন রোগী-স্বজনরা

মধ্যরাতে বরগুনা হাসপাতালে আগুন॥ নেভালেন রোগী-স্বজনরা

নিউজ ডেস্কঃ বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে বরগুনা সদর জেনারেল হাসপাতালে মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে অগ্নিকাণ্ডে রোগীদের হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার (১৪ জানুয়ারি) মধ্যরাত দেড়টার দিকে এঘটনা ঘটে বলে জানান হাসপাতালে ভর্তি রোগীরা। জানা যায়, রাতে ওই হাসপাতালের রোগীরা ঘুমোচ্ছিলো। রাত দেড়টার দিকে হঠাৎ বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায় এবং চারপাশে ধোঁয়া দেখতে পান রোগীরা। এসময় হাসপাতালের কর্তব্যরত নার্স ও ডাক্তাররা সব রোগীকে দ্রুত নিচে নামতে বলেন। পরে ওই হাসপাতালের অ্যাম্বুলেন্সের চালক, রোগী-স্বজনরা আগুন নেভান। এদিকে হাসপাতালে দ্বিতীয় তলায় ভর্তি সব রোগীরা হাসপাতালের সামনের রাস্তায় আশ্রয় নেয়। এসময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অনেকেই আহত হয়েছেন। রোগীর স্বজন মাহতাবউদ্দিন বলেন, ছোট ভাইয়ের টাইফয়েডের রোগী। সে পুরুষ ওয়ার্ডে ভর্তি। রাতে তার সঙ্গে ঘুমাচ্ছিলাম। হঠাৎ মানুষের ডাকাডাকিতে ঘুম ভেঙে গেলে দেখি আশপাশে ধোঁয়া এবং পোড়া গন্ধ। পরে দ্রুত ভাইকে নিয়ে হাসপাতালের সামনের রাস্তায় গিয়ে আশ্রয় নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন