News71.com
 Bangladesh
 14 Jan 22, 06:48 PM
 165           
 0
 14 Jan 22, 06:48 PM

উৎসব-উদ্দীপনার মধ্য দিয়ে নাসিক নির্বাচন হবে॥ জাহাঙ্গীর কবির নানক

উৎসব-উদ্দীপনার মধ্য দিয়ে নাসিক নির্বাচন হবে॥ জাহাঙ্গীর কবির নানক

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আমরা বিশ্বাস করি নাসিক নির্বাচনটি অত্যন্ত শান্তিপূর্ণ এবং আনন্দ, উৎসব ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। এখানে সন্দেহের কোনো কারণ নেই। আমরা আজকে এখানে কোনো গোপন বৈঠক করিনি। প্রধান ফটক দিয়েই ঢুকেছি এবং প্রধান ফটক দিয়েই বের হচ্ছি। ফলে এখানে লুকোচুরির কোনো বিষয় নেই। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকে বসেন নানক।

এতে জেলা পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। নানক বলেন, দেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা একটি দল করি, দলের নির্বাচন পরিচালনার দায়িত্বে আছি। আমরা তো আসতেই পারি জেলা প্রশাসকের কাছে আলাপ করতে। যেন একটি সুষ্ঠু, অবাধ-নিরপেক্ষ নির্বাচন হয়। কোনোভাবেই যেন নারায়ণগঞ্জের শান্তি ভঙ্গ না হয়। এ ব্যাপারে তো আমরা আবেদন রাখতেই পারি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন