News71.com
 Bangladesh
 15 Jan 22, 10:58 AM
 173           
 0
 15 Jan 22, 10:58 AM

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বাসার করোনার হানা॥

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বাসার করোনার হানা॥

নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগমের পর তার বাসায় অবস্থানরত কন্যা, ভাই, ভাবী, কাজের লোকসহ সবাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম মির্জা ফখরুলের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে তার উত্তরার বাসায় যান। এ সময় আরও ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, ডা. আব্দুল আউয়াল, ডা. বাদশা, ডা. রাজিব, ডা. মুনতাসিরসহ বেশ কয়েকজন। তারা চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নিয়েছেন। ডা. রফিকুল ইসলাম জানান, বিএনপির মহাসচিবসহ তার বাসার সবাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তারা বাসায় থেকেই নিয়মিত চিকিৎসা সেবা নিচ্ছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন