News71.com
 Bangladesh
 15 Jan 22, 11:00 AM
 172           
 0
 15 Jan 22, 11:00 AM

কম্পিউটারের দোকানে টাকায় মিলতো জাল সনদ॥

কম্পিউটারের দোকানে টাকায় মিলতো জাল সনদ॥

নিউজ ডেস্কঃ বিআরটিএ কিংবা টিন সনদ, এমনকি বিভিন্ন পাবলিক পরীক্ষার জাল সনদও মিলতো টাকায়। রাজধানী মিরপুরে একটি কম্পিউটারের দোকান থেকে টাকার বিনিময়ে সরবরাহ করা যেত এসব জাল সনদ। শুক্রবার (১৪ জানুয়ারি) মিরপুর মডেল থানা এলাকার ওই দোকানে অভিযান চালিয়ে জাল সনদের হোতা শহিদুল ইসলামকে (৪৭) আটক করা হয় বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

এ সময় তার কাছ থেকে ৩টি জাল সনদ, ১টি বিআরপিএ জাল প্রাপ্তি রশিদ, ৫টি জাল টিন সনদ, ল্যাপটপ, সিপিইউ-মনিটর, প্রিন্টার, স্ক্যানারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক জানান, আটক শহীদুল দীর্ঘদিন ধরে ‘মিরপুর অনুবাদ কম্পিউটারের’ দোকান খুলে বিভিন্ন পাবলিক পরীক্ষার সনদসহ বিআরটিএ সনদ ও বিভিন্ন নামের টিন সনদপত্র জাল তৈরি করে সরবরাহ করতেন। এজন্য তিনি বিভিন্ন জনের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করতেন।ওই দোকান থেকে জব্দকরা বিভিন্ন জাল সনদের বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন