News71.com
 Bangladesh
 15 Jan 22, 11:00 AM
 216           
 0
 15 Jan 22, 11:00 AM

ভাষা সৈনিক খান জিয়াউল হক আর নেই॥

ভাষা সৈনিক খান জিয়াউল হক আর নেই॥

নিউজ ডেস্কঃ সমাজসেবক মাগুরা এজি একাডেমির প্রাক্তন প্রধান শিক্ষক ভাষা সৈনিক ও বিশিষ্ট শিক্ষাবিদ খান জিয়াউল হক (৯৫) (কাঠু স্যার) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।) শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭.১০ মিনিটে শহরের জামে মসজিদ রোড (জুতাপট্টি) এলাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ভাষা সৈনিকের কর্মময় জীবনে তিনি মাগুরা এজি একাডেমির প্রধান শিক্ষক ছিলেন। এছাড়া তিনি মাগুরা আর্দশ কলেজ, মাগুরা সরকারি মহিলা কলেজ, সরকারি ৩ নম্বর প্রাথমকি বিদ্যালয়, আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ, শিশু একাডেমি, সৈয়দ আতর আলী স্মৃতি পাঠাগার, মাগুরা টাউন হল ক্লাব প্রতিষ্ঠা করেন। তিনি সাংস্কৃতিক জগতে নাটক, কবিতা, আবৃত্তি, সংগীতে অবদান রেখেছিলেন।শেষ জীবনে তিনি পাঁচ সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন