
নিউজ ডেস্কঃ খুলনায় বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেডের বসুন্ধরা বিটুমিনের আয়োজনে ‘ইঞ্জিনিয়ার্স মিট’ শীর্ষক এক টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় খুলনা মহানগরীর সিটি ইন হোটেলে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশন মেয়র বলেন, নির্মাণকাজে বিটুমিন গুরুত্বপূর্ণ।
এতদিন বিদেশ থেকে আসা বিটুমিনের ওপর এ দেশের সড়ক নির্মাণকাজ নির্ভর করত। এসব বিটুমিনের খারাপ মানের কারণে অনেক সময় নির্মাণকাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। বসুন্ধরা শিল্পগোষ্ঠী দেশের কল্যাণে ভূমিকা রাখছে। ইতোমধ্যে তারা বিটুমিন উৎপাদন করেছে। ইতোমধ্যে সড়ক বিভাগ এ বিটুমিনকে ব্যবহারের অনুমোদন দিয়েছে এবং নির্মাণকাজে ব্যবহার করছে। তিনি আরও বলেন, আশা করছি, বসুন্ধরা বিটুমিন গুণে-মানে নতুন পথ দেখাবে। আমরা দেখি, একটি রাস্তা করার পর ছয় মাস, এক বছর পর পিচ উঠে যায়। বিদেশ থেকে যে পিচটি আসে, তাতে অন্য কোনো কিছু মিশ্রিত থাকে কি না জানা নেই। সে পিচ দিয়ে রাস্তা করলে তা থাকে না, নষ্ট হয়ে যায়। আমাদের দেশের যে অর্থনীতি ও অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে, সে হিসেবে রাস্তার উন্নয়ন হচ্ছে না।