News71.com
 Bangladesh
 20 Jan 22, 11:10 AM
 147           
 0
 20 Jan 22, 11:10 AM

এটিএম কার্ড জালিয়াতি।।তুর্কি নাগরিকসহ দুইজন রিমান্ডে

এটিএম কার্ড জালিয়াতি।।তুর্কি নাগরিকসহ দুইজন রিমান্ডে

নিউজ ডেস্কঃ ঢাকায় একটি ব্যাংকের বিভিন্ন বুথ থেকে তিন দিনে ৮৪ বার টাকা তোলার চেষ্টার পর গ্রেফতার এটিএম কার্ড জালিয়াতির আন্তর্জাতিক চক্রের দুই সদস্যের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  বুধবার (১৯ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক রিমান্ডের এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া দুই আসামি হলেন- তুরস্কের নাগরিক হাকান জানবুরকান এবং স্থানীয় মফিউল ইসলাম।

এদিন পল্টন থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দুই আসামিকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মামুন অর রশিদ। তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। রিমান্ড আবেদনে বলা হয়, গ্রেফতার, পলাতক ও অজ্ঞাতনামা আসামিসহ ৩/৪ জন আসামি ১৩টি ক্লোন এটিএম কার্ড ব্যবহার করে নিজেরা লাভবান হওয়ার জন্য অন্যের হিসাব থেকে টাকা উত্তোলন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন