News71.com
 Bangladesh
 20 Jan 22, 10:46 PM
 145           
 0
 20 Jan 22, 10:46 PM

শৈত্যপ্রবাহের মাঝেই ৩ বিভাগে বৃষ্টির আভাস।।

শৈত্যপ্রবাহের মাঝেই ৩ বিভাগে বৃষ্টির আভাস।।

নিউজ ডেস্কঃ শৈত্যপ্রবাহের মাঝেই দেশের তিন বিভাগ—সিলেট, ময়মনসিংহ ও রংপুরে হালকা বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় এ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে বলা হয়েছে—পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদ-দেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ অবস্থান করছে বিহার ও তৎসংলগ্ন এলাকায়। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, এই অবস্থায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এদিকে রাজশাহী, পাবনা, নওগা ও কুড়িগ্রাম জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় প্রশমিত হতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় বাতাসের উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৬-১২ কি.মি.।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন