News71.com
 Bangladesh
 20 Jan 22, 10:48 PM
 159           
 0
 20 Jan 22, 10:48 PM

বরগুনায় ২টি পিস্তল ও গুলিসহ আটক ১।।

বরগুনায় ২টি পিস্তল ও গুলিসহ আটক ১।।

নিউজ ডেস্কঃ দেশীয় দুইটি শুটারগান ও তিন রাউন্ড গুলিসহ আলম মৃধা (৪৮) নামে আটক হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আটক আলম মৃধা পটুয়াখালী সদর উপজেলার কেওয়াবুনিয়া এলাকার মহিউদ্দিন মৃধার ছেলে। 

ওসি জানান, বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে আলম মৃধাকে উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের শাখারিয়া এলাকা থেকে আটক করে র‍্যাব-৮। এসময় তার কাছ থেকে দেশীয় তৈরি দুইটি শুটারগান এবং ৩ রাউন্ড গুলি জব্দ করা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে অস্ত্রসহ তাকে আমতলী থানায় সোপর্দ করে র‌্যাব। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, আলম মৃধার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় দাঙ্গা হাঙ্গামার তিনটি মামলা রয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন