News71.com
 Bangladesh
 20 Jan 22, 10:48 PM
 150           
 0
 20 Jan 22, 10:48 PM

লবিস্ট নিয়োগ নিয়ে দুই মন্ত্রী গায়েবি তথ্য দিয়েছেন।। বিএনপি

লবিস্ট নিয়োগ নিয়ে দুই মন্ত্রী গায়েবি তথ্য দিয়েছেন।। বিএনপি

নিউজ ডেস্কঃ হাজার হাজার গায়েবি মামলা দায়েরের মতো সরকারের দুই মন্ত্রী বিএনপির লবিস্ট নিয়োগ নিয়ে গায়েবি তথ্য দিয়েছেন বলে দাবি করেছে বিএনপি। জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাতে গিয়ে কল্পিত লবিস্ট ফার্মের সংখ্যা এবং ব্যয়িত অর্থের পরিমাণ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিয়ে তারা ফেঁসে গেছেন বলে দাবি বিএনপির। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির পক্ষে লিখিত এই বক্তব্য তুলে ধরেন ড. খন্দকার মোশাররফ হোসেন।

ড. মোশাররফ বলেন, ২০১৮ সালে ভোটের আগের রাতেই ব্যালট বাক্স বোঝাই করে বিপুল বিজয়ের দাবিদার বর্তমান ‘নিশিরাতের সরকারের’ তথ্যমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে, জাতীয় সংসদে এবং নিজেদের অফিসে সাংবাদিকদের আমন্ত্রণ করে নিজেদের দুর্নীতি, অপশাসন এবং গণতন্ত্র ও মানবাধিকার বিরোধী কর্মকাণ্ড নিয়ে দেশ-বিদেশে যে সমালোচনার ঝড় বইছে, তা ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা হিসেবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছেন। তাদের ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ জনগণকে বিভ্রান্ত করতে পারেনি বরং বিশ্ব গণতন্ত্র সম্মেলনে বর্জিত এবং মার্কিন নিষেধাজ্ঞায় বিপর্যস্ত সরকারের হতাশ মন্ত্রীদের এসব বক্তব্য জনগণ অক্ষমের আর্তনাদ বলে কৌতুকের রসদ হিসেবে গণ্য করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন