News71.com
 Bangladesh
 20 Jan 22, 11:11 PM
 159           
 0
 20 Jan 22, 11:11 PM

বাংলাদেশ ছিল কর্মজীবনের সেরা সময়।। আর্ল মিলার

বাংলাদেশ ছিল কর্মজীবনের সেরা সময়।। আর্ল মিলার

নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বিদায়ী বৈঠক করেছেন। বৈঠকে তারা দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও বাড়ানোর ওপর জোর দেন। বুধবার (১৯ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত বৈঠকে ড. মোমেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তার মেয়াদে বাংলাদেশে সক্রিয় কাজের জন্য ধন্যবাদ জানান। তিনি যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ যে ভ্যাকসিন সহায়তা পেয়েছে তার কথা বিশেষভাবে উল্লেখ করেন।

বাংলাদেশ এখন পর্যন্ত কোভ্যাক্স প্রোগ্রামের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কোভিড-১৯ ভ্যাকসিনের ২৮ মিলিয়ন ডোজ পেয়েছে এবং অদূর ভবিষ্যতে আরও ভ্যাকসিন পাবে।বৈঠকে জলবায়ু পরিবর্তন ইস্যুতে দুই দেশের ঘনিষ্ঠ সম্পৃক্ততার প্রশংসা করেন মোমেন। ২০২১ সালের এপ্রিল মাসে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত জন কেরির বাংলাদেশ সফরের কথা আনন্দের সঙ্গে স্মরণ করেন। উভয় পক্ষই আশা প্রকাশ করেন, আগামী মাসে ধারাবাহিক সংলাপ এবং সফর হবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন রাষ্ট্রদূতকে ২০২১ সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসি সফরের সুবিধার্থে ধন্যবাদ জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন