News71.com
 Bangladesh
 20 Jan 22, 11:12 PM
 172           
 0
 20 Jan 22, 11:12 PM

বৃষ্টির সঙ্গে ফের শৈত্য প্রবাহ।।

বৃষ্টির সঙ্গে ফের শৈত্য প্রবাহ।।

নিউজ ডেস্কঃ একদিন বিরতি দিয়ে ফের শুরু হয়েছে শৈত্য প্রবাহ। চারটি জেলার ওপর দিয়ে বর্তমানে বয়ে বছরের চতুর্থ এ শৈত্য প্রবাহ, যা অব্যাহত থাকার আভাস রয়েছে। এর সঙ্গে রয়েছে বৃষ্টিপাতের প্রবণতাও। ফলে বাড়তে পারে ভোগান্তি।

আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদ-দেশীয় পশ্চিমবঙ্গ এবং তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ অবস্থান করছে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায়। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বিস্তৃত রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, শুক্রবার (২১ জানুয়ারি) সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন