
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ১০৭ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্ত বিবেচনায় শনাক্তের হার ১৩.৬০। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ৭৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তদের মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৩৯ জন, আড়াইহাজারে ১১ জন, বন্দরে ৬, রুপগঞ্জে ৩৪, সদরে ১১ এবং সোনারগাঁয়ে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে নারায়ণগঞ্জে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ২১২ জন।