News71.com
 Bangladesh
 21 Jan 22, 12:02 PM
 171           
 0
 21 Jan 22, 12:02 PM

২০২১ সালে ভারতে বজ্রপাতে মারা গেছে ৭৮৭ জন ।।

২০২১ সালে ভারতে বজ্রপাতে মারা গেছে ৭৮৭ জন ।।

নিউজ ডেস্কঃ  ২০২১ সালে ভারতে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বজ্রপাতে। অতিবৃষ্টিজনিত বন্যা, ধস প্রভৃতির থেকেও বেশি মানুষ মারা গেছে বাজ পড়ার কারণে।  ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, অতিবৃষ্টির কারণে মৃত্যু হয়েছে ৭৫৯ জনের। সেখানে বজ্রপাতে মারা গেছে ৭৮৭ জন। ভারতে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কমানোর জন্য আবহাওয়া দপ্তরসহ বিভিন্ন সরকারি এবং স্বেচ্ছাসেবী সংস্থা সক্রিয় হয়েছে। পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিকে এই কাজে ব্যবহার করার চেষ্টাও হচ্ছে। বজ্রপাতের আগে সতর্ক করার জন্য আবহাওয়া দপ্তর ‘দামিনী’ নামে একটি বিশেষ অ্যাপ চালু করেছে।

ওই অ্যাপ ৪০ মিনিট আগে কোন কোন এলাকায় বাজ পড়তে পারে, তার ইঙ্গিত দেয়।  ভারতের সরকারি সূত্রে দাবি করা হয়েছে, এসব ব্যবস্থা গ্রহণের ফলে বজ্রপাতে মৃত্যু কিছুটা কমেছে। ২০২০ সালে বজ্রপাতে দেশটিতে ১ হাজার ৯৬৭ জন মারা গিয়েছিলেন। সম্প্রতি ভারত সরকারের রিপোর্টে জানানো হয়েছে, বজ্রপাতে ২০২১ সালে পশ্চিমবঙ্গে ৫৮, উড়িষ্যায় ২১৩, মধ্যপ্রদেশে ১৫৬, বিহারে ৮৯ ও মহারাষ্ট্রে ৭৬ জনের মৃত্যু হয়েছে। অন্য রাজ্য অর্থাৎ ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, রাজস্থানে বজ্রপাতের কারণে যথাক্রমে মৃত্যু হয়েছে ৫৪, ৪৯ ও ৪৮ জনের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন