News71.com
 Bangladesh
 21 Jan 22, 12:02 PM
 169           
 0
 21 Jan 22, 12:02 PM

শাবির অনশনরত ৬ শিক্ষার্থী হাসপাতালে।।

শাবির অনশনরত ৬ শিক্ষার্থী হাসপাতালে।।

নিউজ ডেস্কঃ  উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে আমরণ অনশনরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি  হয়েছেন। এরমধ্যে অনশনরত অস্থায় ১ জন রাগিব রাবেয়া এবং ৫ জন এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৮টা পর্যন্ত এই ৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এদিকে মেডিক্যালে ভর্তি অনশনরত শিক্ষার্থী কাজল দাস বলেন, যতদিন বর্তমান ভিসি পদত্যাগ না করবেন, ততদিন আমৃত্যু অনশন করে যাব। অনশন ভাঙব না। জানা যায়, বুধবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে এ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এতে ২৪জন শিক্ষার্থী এ অনশন অংশ নেন। তারমধ্যে ১৫ জন ছাত্র এবং ৯ জন ছাত্রী রয়েছেন। পরে বৃহস্পতিবার দুপুরে ১ জন পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে বাড়িতে চলে যায় বলে জানা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন