
নিউজ ডেস্কঃ বায়েজিদ লিংক রোডের সীতাকুণ্ড থানা এলাকায় প্রাইভেটকার চাপায় এক পথচারী নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ২ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. টিটু (৩২) একই থানার ফকিরহাট কালুশাহ মাজার এলাকার মো. সামসুর ছেলে। গুরুতর আহত অবস্থায় জোহান (২২) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, বায়েজিদ লিংক রোডের সীতাকুণ্ড অংশে সন্ধ্যা সোয়া ৭টার দিকে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে চাপা দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় দুইজন পথচারীকে উদ্ধার করে চট্রগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে মো. টিটু নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জোহান নামে আরেকজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।