News71.com
 Bangladesh
 21 Jan 22, 12:15 PM
 167           
 0
 21 Jan 22, 12:15 PM

মেহেরপুরে ডিবি পুলিশের অভিযান।। গ্রেফতার ২

মেহেরপুরে ডিবি পুলিশের অভিযান।। গ্রেফতার ২

নিউজ ডেস্কঃ মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকালে ও সন্ধ্যায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। গ্রেফতাররা হলেন, গাংনী উপজেলার লক্ষীনারায়ণপুর ধলা গ্রামের মুজিবুর রহমানের ছেলে মাহবুবুর রহমান ও শিশিরপাড়া গ্রামের সাবান মিয়ার ছেলে তাজুল ইসলাম।

মাহবুবুর রহমান একটি মামলায় আদালত এক বছর সাজা দিয়েছে। এক বছরের সাজা মাথায় নিয়ে সে পলাতক ছিলো। এছাড়া তার বিরুদ্ধে ৯ লাখ ৪০ হাজার টাকা জরিমানাও ধার্য করেছেন বিচারক।  তাজুল ইসলামের বিরুদ্ধে দুইটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মেহেরপুর ডিবি পুলিশের উপপরিদর্শক  (এস আই) অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে এস আই সুলতান মাহমুদ ও ফোর্সসহ গাংনী থানার লক্ষিনারায়নপুর ধলা ও  গাংনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড শিশিরপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এই দুই আসামিকে গ্রেফতার করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন