News71.com
 Bangladesh
 21 Jan 22, 12:16 PM
 198           
 0
 21 Jan 22, 12:16 PM

শাবিপ্রবির ঘটনায় যেন আগুনে ঘি ঢালা না হয়।।পরিকল্পনামন্ত্রী

শাবিপ্রবির ঘটনায় যেন আগুনে ঘি ঢালা না হয়।।পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্কঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ঘটনায় যেন আগুনে ঘি ঢালা না হয়। আলোচনা করে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সিলেটের একটি অনুষ্ঠানে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অস্থিরতা প্রসঙ্গে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এ বয়সে শিক্ষার্থীদের একটু উত্তেজনা থাকতেই পারে। একটু সময় দিয়ে তাদের বুঝিয়ে সব সমস্যার সমাধান করতে হবে। কোনো হঠকারী বিষয় যেন তাদের ওপর চাপিয়ে না দেওয়া হয়। পরিস্থিতি ধৈর্যের মাধ্যমে মোকাবিলা করতে হবে। শাবির ঘটনায় যেন আগুনে ঘি না ঢালা হয়।

তিনি বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) যে ঘটনা ঘটেছে, তার জন্য আমি খুবই দুঃখিত। শিক্ষার্থীরা আমাদের সন্তান। আমরা তাদের ছেড়ে যেতে পারি না। আমরা তাদের মঙ্গল চাই। সুতরাং এ ব্যাপারে মুখোমুখি না হয়ে বসে আলোচনা করে সমাধান করা উচিত। পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেন, সরকারের উচ্চ পর্যায় ইতোমধ্যে সমাধানের জন্য প্রতিনিধি দল পাঠানো হয়েছে। তারা খোঁজখবর নিচ্ছে। তাছাড়া এই আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রীও বিষয়টি সমাধানে খুবই আন্তরিক। সবাই আন্তরিকভাবে চেষ্টা করলে এই সমস্যার সমাধান করা সম্ভব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন