
নিউজ ডেস্কঃ উপাচার্যের পদত্যাগ দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের ঢাকায় ডেকেছিলেন শিক্ষামন্ত্রী। কিন্তু শিক্ষামন্ত্রীর সেই ডাক প্রত্যাখ্যান করে সিলেটে আসার অনুরোধ জানালেন শিক্ষার্থীরা। তারা জানান, অনশনরত শিক্ষার্থীদের অনেকেই অসুস্থ। শারীরিক অবস্থা অবনতির দিকে। এরমধ্যে চারজনকে নেবুলাইজার দেওয়া হয়েছে। এ অবস্থায় তাদের রেখে অন্য শিক্ষার্থীরা ঢাকা যাবেন না। শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে ঢাকায় যাওয়া নিয়ে আলোচনা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
তিনি আন্দোরনরত শিক্ষার্থীদের অনুরোধ জানান, শিক্ষামন্ত্রীর আহ্বানে ঢাকায় যেতে এবং যারা অনলাইনে যুক্ত হতে চায় তারা এখান থেকে যুক্ত হবে। নেতারা বুঝিয়ে বলেন, এসব সমস্যা অনলাইনে সমাধান করা যায় না, সরাসরি বসলে আলোচনা ফলপ্রসূ হবে। তিনি বলেন, এ বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন শিক্ষামন্ত্রী। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বিষয়টি দ্রুত সমাধান করার জন্য শিক্ষামন্ত্রীকে নির্দেশ দেন। কিন্তু পরিবারিক সমস্যার কারণে শিক্ষামন্ত্রীর আসতে হলে আরও দুই/একদিন সময় লাগবে। এই সময়ের মধ্যে অনশনরত শিক্ষার্থীদের অনেকের শারীরিক অবস্থা আরও খারাপের দিকে যেতে পারে। তাই সমাধানের দিকে যেতে চাচ্ছি।