News71.com
 Bangladesh
 22 Jan 22, 11:18 AM
 298           
 0
 22 Jan 22, 11:18 AM

তরুণ প্রজন্মের ভাবনাকে অগ্রাধিকার দিতে হবে।। স্পিকার

তরুণ প্রজন্মের ভাবনাকে অগ্রাধিকার দিতে হবে।। স্পিকার

নিউজ ডেস্কঃ  শিল্প সাহিত্য নিয়ে তরুণ প্রজন্মের ভাবনাকে অগ্রাধিকার এবং তাদের সৃষ্টিশীলতাকে উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী৷ শুক্রবার (২১ জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে আয়োজিত ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০১৯-২০ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সাহিত্য সমাজ ও রাষ্ট্রের ইতিহাস এবং ঐতিহ্য সংরক্ষণ করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সর্বক্ষেত্রে বিস্ময় সৃষ্টি করেছে। তাই এ কল্যাণকর রাষ্ট্রের মৌলিকতা ও সৃজনশীলতা রক্ষায় সাহিত্যচর্চা একান্ত আবশ্যক মর্মে অভিমত ব্যক্ত করেন স্পীকার। স্পিকার বলেন, শিল্প সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা থেকেই বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী, আমার দেখা নয়াচীন ও কারাগারের রোজনামচা নামক আত্মজীবনী রচনা করে গেছেন যেগুলো ইতিহাসের অনেক অজানা তথ্য ও অমূল্য সম্পদের সাক্ষ্য দেয়। শিল্প সাহিত্য একটি জাতির পরিচয় বহন করে বঙ্গবন্ধু সে সম্পর্কে অবগত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন