News71.com
 Bangladesh
 22 Jan 22, 11:18 AM
 204           
 0
 22 Jan 22, 11:18 AM

শৈত্য প্রবাহ কেটেছে।।বাড়বে রাতের তাপমাত্রা

শৈত্য প্রবাহ কেটেছে।।বাড়বে রাতের তাপমাত্রা

নিউজ ডেস্কঃ  শৈত্য প্রবাহ কেটে যাওয়ায় এবার রাতের তাপমাত্রা বাড়বে। তবে দিনের তাপমাত্রা কিছুটা কমবে। শুক্রবার (২১ জানুয়ারি) রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে বলা হয়েছে- পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদ-দেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ অবস্থান করছে বিহার ও তৎসংলগ্ন এলাকায়। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, এই অবস্থায় শনিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা বিভাগের দু'এক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা এবং উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়বে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে। ঢাকায় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৬-১২ কি.মি.।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন