News71.com
 Bangladesh
 22 Jan 22, 11:27 AM
 181           
 0
 22 Jan 22, 11:27 AM

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের অবস্থান।।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের অবস্থান।।

নিউজ ডেস্কঃ  শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের প্রতিবাদে অবস্থান কর্মসূচি শুরু করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নেন তারা। এর আগে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে অনুষ্ঠিত প্রশাসনের জরুরি সভায় বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত নেয়। তবে স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণার পরিপ্রেক্ষিতে আজ বিকেলে ৫টায় পুনরায় জরুরি সভা ডাকে রাবি প্রশাসন৷ 

কর্মসূচিতে রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসলাম উদ-দৌলা বলেন, বিশ্ববিদ্যালয় চলবে তার নিজস্ব নীতিতে। বিশ্ববিদ্যালয়ের দুইটি পার্ট। একটি শিক্ষক-কর্মকর্তা ও আরেকটি বড় পার্ট হলো শিক্ষার্থী। তাদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নেবে। আজকে আমরা স্বাধীনতার ৫০ বছর পার করেছি। কিন্তু এ দেশে এখনো কোনো শিক্ষার্থীবান্ধব, অর্থনীতিবান্ধব ও শ্রমজীবী মানুষবান্ধব কোনো সিদ্ধান্ত আসছে না। সরকারের সঙ্গে শিক্ষার্থীদের চিন্তার পার্থক্য থাকার কথা না। শিক্ষকরা বিশ্ববিদ্যালয় বন্ধের মাধ্যমে কর্মঘণ্টা নষ্ট করবেন আর সেটার ভুক্তভোগী হবেন শিক্ষার্থীরা, তা হতে পারে না। আমরা আশা করবো, আজকে বিশ্ববিদ্যালয়ের মিটিং রয়েছে সেখান থেকে শিক্ষার্থীবান্ধব একটি সিদ্ধান্ত আসবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন