News71.com
 Bangladesh
 22 Jan 22, 11:35 AM
 226           
 0
 22 Jan 22, 11:35 AM

শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় যুবককে কুপিয়ে হত্যা।।

শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় যুবককে কুপিয়ে হত্যা।।

নিউজ ডেস্কঃ ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় আবারও মেহেদি হাসান স্বপন (৩০) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার (২২ জানুয়ারি) রাতে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের সারুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্বপন সারুটিয়া গ্রামের তালতলা পাড়ার দবির উদ্দিন শেখ। গ্রামবাসী জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে প্রতিপক্ষরা বাড়ি থেকে তাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। পরে রাতে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। সেখান থেকে স্বজনরা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সারুটিয়া ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুদ ও নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কাইছার টিপুর দুইটি সামাজিক দল রয়েছে। নিহত মেহেদি হাসান স্বপন জুলফিকার কাইছার টিপুর সমর্থক ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন