News71.com
 Bangladesh
 22 Jan 22, 10:48 PM
 152           
 0
 22 Jan 22, 10:48 PM

শৈলকুপায় ট্রাকের ধাক্কায় সেনা সদস্য নিহত।।

শৈলকুপায় ট্রাকের ধাক্কায় সেনা সদস্য নিহত।।

নিউজ ডেস্কঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ট্রাকের ধাক্কায় তরিকুল ইসলাম (২৬) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। শনিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তরিকুল ইসলাম হরিণাকুণ্ডু উপজেলার দুর্লভপুর গ্রামের শওকত আলীর ছেলে।

শৈলকুপা ভাটই বাজারের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বিলায়েত হোসেন জানান, গাড়াগঞ্জ বাজার থেকে ভাটই বাজরের দিকে যাচ্ছিলেন তরিকুল ইসলাম। বাজারের কাছাকাছি পৌঁছালে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক ডা. মুসলিমা জিনাত রহমান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। চালক, হেলপার ও ট্রাকটি আটক করা সম হয়নি বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন