News71.com
 Bangladesh
 23 Jan 22, 11:10 AM
 145           
 0
 23 Jan 22, 11:10 AM

লোহাগাড়ায় পণ্যবাহী ট্রাক খাদে পড়ে চালক ও হেলপার নিহত ।।

লোহাগাড়ায় পণ্যবাহী ট্রাক খাদে পড়ে চালক ও হেলপার নিহত ।।

নিউজ ডেস্কঃ লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পণ্যবাহী ট্রাক খাদে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছে। 
শনিবার (২২ জনুয়ারি) বিকেলে আধুনগর ইউনিয়নের হাতিয়ারকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন- ট্রাক চালক মো. আরিফুল ইসলাম (২৮) ও হেলপার মো. কাউছার আহমদ হৃদয় (৩১)। উভয়ের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর থানার দক্ষিণ চর আবাবিল এলাকায়।

স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে কাঁচা টমেটো নিয়ে  যাচ্ছিল ট্রাকটি। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হাতিয়ারকুল এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।  দোহাজারী হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) নাজিমুল হক বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পণ্যবাহী ট্রাক খাদে পড়ে চালক ও হেলপার আহত হয়। তাদের উদ্ধার করে লোহাগাড়ার উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় কবলিত ট্রাকটি থানায় আটক করা হয়েছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন