News71.com
 Bangladesh
 23 Jan 22, 09:42 PM
 157           
 0
 23 Jan 22, 09:42 PM

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৪।।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৪।।

নিউজ ডেস্কঃ রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৫৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  শনিবার (২২ জানুয়ারি) সকাল ৬টা থেকে রোববার (২৩ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে ২৮৩০ পিস ইয়াবা, ১৯৮ গ্রাম হেরোইন ও আট কেজি ৫৪০ গ্রাম (৫১ পুরিয়া) গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা করা হয়েছে বলেও জানান তিনি। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন