News71.com
 Bangladesh
 23 Jan 22, 10:20 PM
 168           
 0
 23 Jan 22, 10:20 PM

কুষ্টিয়ায় ১৭ ইটভাটা মালিককে ৪২ লাখ টাকা জরিমানা।।

কুষ্টিয়ায় ১৭ ইটভাটা মালিককে ৪২ লাখ টাকা জরিমানা।।

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার ভেড়ামারায় অবৈধভাবে ইটভাটা পরিচালনা ও কাঠ পোড়ানোর দায়ে ১৭টি ইটভাটায় অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। এসময় ৪২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে। রোববার (২৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে এ অভিযান শুরু হয়ে বিভিন্ন ইট ভাটায় এ পরিবেশ অধিদপ্তর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আতাউর রহমান, সহকারী পরিচালক কমল কুমার বর্মণসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আতাউর রহমান জানান, ভেড়ামারায় ১৭টি ইটভাটায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ সংশোধিত ২০১৯ আইন অনুযায়ী ৪২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে এমএইচটি ইটভাটাকে ২ লাখ ৫০ হাজার টাকা, আরএমবি এবং এমআরআই ইটভাটাকে ২ লাখ ৫০ হাজার টাকা করে, মানিক ব্রিকসকে ২ লাখ টাকা, এমএইচ ব্রিকসকে ১ লাখ টাকা, এএমবি ব্রিকসকে ৪ লাখ টাকা, আরবিএফ ব্রিকসকে ২ লাখ টাকা, এমবিএফ ব্রিকসকে ৪ লাখ টাকা, বিবিএফ ব্রিকসকে ৪ লাখ টাকা এবং ফোর স্টারকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানাসহ মোট ১৭টি ইট ভাটায় জরিমানা করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন