
নিউজ ডেস্কঃ চীনা প্রেসিডেন্ট শি জিন পিং বলেছেন, দৃঢ় আত্মবিশ্বাস এবং সহযোগিতা মহামারিকে পরাস্ত করার একমাত্র সঠিক উপায় হিসেবে প্রতিভাত হয়েছে। একে অপরকে পিছনে টেনে ধরা বা দোষারোপ করা এই মহামারি মোকাবিলায় কেবলই অপ্রয়োজনীয় বিলম্বের কারণ হবে এবং সামগ্রিক লক্ষ্যবস্তু থেকে আমাদের মনযোগ ভিন্নমুখী করবে। সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামের এই ভার্চ্যুয়াল অধিবেশনে তিনি এ কথা বলেন। চীনা প্রেসিডেন্ট বলেন, আমাদের অবশ্যই মহামারির ছায়া মুছে ফেলার জন্য এবং অর্থনৈতিক ও সামাজিক পুনরুদ্ধার এবং উন্নয়নকে জোরদার করার জন্য প্রয়োজনীয় সবকিছু করতে হবে, যাতে আশার সূর্যালোক মানবতার ভবিষ্যতকে আলোকিত করতে পারে।
তিনি বলেন, এক শতাব্দীতে কখনও দেখা যায়নি, বিশ্ব আজ এমন অনেক বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিবর্তনগুলো, একটি নির্দিষ্ট সময়, ঘটনা, দেশ বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আমাদের সময়ের সুগভীর এবং ব্যাপক পরিবর্তনগুলোর প্রতিনিধিত্ব করে। যেহেতু সময়ের পরিবর্তনগুলোর সঙ্গে শতাব্দীতে একবার দেখা দেওয়া মহামারির সঙ্গে একত্রিত হয়, বিশ্ব তাই অস্থিরতা এবং রূপান্তরের একটি নতুন সময়ের মাঝে নিপতিত হয়। কীভাবে মহামারিকে পরাস্ত করা যায় এবং কীভাবে কোভিড-পরবর্তী বিশ্ব গড়ে তোলা যায়? এগুলো এখন বিশ্বজুড়ে বড় এ ইস্যুগুলো মানুষের সাধারণ উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।