News71.com
 Bangladesh
 24 Jan 22, 11:06 AM
 153           
 0
 24 Jan 22, 11:06 AM

রমনায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু।।

রমনায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু।।

নিউজ ডেস্কঃ রাজধানীর বেইলি রোডে ট্রাকের ধাক্কায় নুর আলম (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তুহিন হোসেন (৩৮) নামে আরো একজন। সোমবার (২৪ জানুয়ারি) ভোর ৫টার দিকে বেইলি রোড সার্কিট হাউজ মসজিদের সামনের রাস্তার এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল ৭টায় নুর আলম মৃত ঘোষণা করেন। নুর আলম দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মেহেরাব হোসেনের ছেলে। তিনি তেজগাঁও রেলস্টেশন সংলগ্ন ডিমের আড়তে থাকতেন।

ভ্যান গাড়ির গ্যারেজ মালিক ফিরোজ আহমেদ জানান, ভোরে তারা তেজগাঁও আড়দ থেকে দুটি ভ্যানে করে ডিম নিয়ে যাচ্ছিলেন কেরানীগঞ্জ জিনজিরা এলাকায়। পথে বেইলি রোডে ফাঁকা রাস্তায় পিছন দিক থেকে একটি খালি ট্রাক তাদের দুটি ভ্যানকেই ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন তারা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক নূর আলমকে মৃত ঘোষণা করেন। আর তুহিনের দুই পায়ে আঘাত পেয়েছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন