News71.com
 Bangladesh
 24 Jan 22, 01:08 PM
 175           
 0
 24 Jan 22, 01:08 PM

অবৈধভাবে ক্ষমতা দখলের পথ রুদ্ধ করেছি।। শেখ হাসিনা

অবৈধভাবে ক্ষমতা দখলের পথ রুদ্ধ করেছি।। শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পথ রুদ্ধ করেছে বলে জানিয়েছেন টানা তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৪ জানুয়ারি) ঐতিহাসিক ঊনসত্তরের গণঅভ্যুত্থান দিবসে দেওয়া বাণীতে এ কথা বলেন শেখ হাসিনা।

বিগত সময়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের ফলে দেশের উন্নয়ন-অগ্রগতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রেখেছি। আমরা গত ১৩ বছরে দেশের আর্থসামাজিক সবখাতে অভূতপূর্ব উন্নয়ন করেছি। তৃণমূল পর্যায় পর্যন্ত মানুষ উন্নয়নের সুফল উপভোগ করছে। জাতিকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস উপহার দিয়েছি। আইনের শাসন প্রতিষ্ঠা করেছি। ইতিহাস বিকৃতি বন্ধ করেছি। অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পথ রুদ্ধ করেছি। তার সরকার আমলের কার্যক্রম প্রসঙ্গে শেখ হাসিনা আরও বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করে রায় কার্যকর করছি। নতুন প্রজন্ম দেশের সঠিক ইতিহাস জানতে পারছে। বাংলাদেশ এখন উন্নয়ন বিস্ময়। আমরা ‘এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড’ পেয়েছি। আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আমরা স্বাধীনতার সুফল সবার জন্য নিশ্চিত করব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন