News71.com
 Bangladesh
 24 Jan 22, 11:31 PM
 209           
 0
 24 Jan 22, 11:31 PM

ইসি গঠনে আইন প্রণয়নে গঠনমূলক মতামত দিন।।কৃষিমন্ত্রী

ইসি গঠনে আইন প্রণয়নে গঠনমূলক মতামত দিন।।কৃষিমন্ত্রী

নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশন গঠনের জন্য বুদ্ধিজীবী ও বিশেষজ্ঞদের অজুহাত না দিয়ে আইন প্রণয়নে গঠনমূলক মতামত দেওয়ার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো আব্দুর রাজ্জাক।  সোমবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে বিএআরসির অধীনে এনএটিপি প্রকল্পের আওতায় উদ্ভাবিত প্রযুক্তির যাচাই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  কৃষিমন্ত্রী বলেন, দেশে ৫০ বছর নির্বাচন কমিশন গঠন করার জন্য কোনো আইন ছিল না। বর্তমান সরকার সেই আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করছে। অথচ একদল বুদ্ধিজীবী- বিশেষজ্ঞ বলছেন তড়িঘড়ি করে আইন করলে ভালো হবে না।  তিনি বলেন, আমি তাদের বলবো, আইনের দুর্বলতা কোথায়, সমস্যা কোথায়-সেটি আপনারা দ্রুত তড়িঘড়ি করে বের করেন ও তুলে ধরেন। সময় কম-এ অজুহাত না দিয়ে আইন প্রণয়নে গঠনমূলক মতামত দিন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন