News71.com
 Bangladesh
 24 Jan 22, 11:36 PM
 155           
 0
 24 Jan 22, 11:36 PM

আওয়ামী লীগ নিয়ে ‘ব্যঙ্গ’।।শিবির নেতার ১০ বছর জেল

আওয়ামী লীগ নিয়ে ‘ব্যঙ্গ’।।শিবির নেতার ১০ বছর জেল

নিউজ ডেস্কঃ ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘কাল্পনিক গল্প’ পোস্ট করায় আবদুল মুকিত ওরফে রাজু (২৬) নামের ইসলামী ছাত্র শিবিরের এক নেতাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড। সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি আবদুল মুকিত ওরফে রাজু।

রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। পর তাকে কারাগারে পাঠায় পুলিশ। রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইসমত আরা জানান, মামলার বাদী সাইদুর রহমান ওরফে বাদল পবা উপজেলার হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি টানা তৃতীয়বারের মতো ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন