News71.com
 Bangladesh
 24 Jan 22, 11:36 PM
 157           
 0
 24 Jan 22, 11:36 PM

না.গঞ্জে একদিনে করোনায় আক্রান্ত ২২২।।

না.গঞ্জে একদিনে করোনায় আক্রান্ত ২২২।।

নিউজ ডেস্কঃ  নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ২২২ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্ত বিবেচনায় শনাক্তের হার ১৯.৬১ শতাংশ। সোমবার (২৪ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মশিউর। গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ১ হাজার ১৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তদের মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৮১ জন, আড়াইহাজারে ২২ জন, বন্দরে ৬, রূপগঞ্জে ৫১, সদরে ৩৮ এবং সোনারগাঁয়ে ২৪ জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে নারায়ণগঞ্জে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৮২৬ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন