News71.com
 Bangladesh
 24 Jan 22, 11:39 PM
 170           
 0
 24 Jan 22, 11:39 PM

বিধিনিষেধ বাড়বে কিনা।।সিদ্ধান্ত ৭ দিন পর

বিধিনিষেধ বাড়বে কিনা।।সিদ্ধান্ত ৭ দিন পর

নিউজ ডেস্কঃ  করোনা সংক্রমণ রোধে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখাসহ সব অফিসে অর্ধেক জনবল নিয়ে পরিচালনার মতো সরকারের চলমান বিধিনিষেধগুলো আরও বাড়ানো হবে কিনা তা জানা যাবে এক সপ্তাহ পর। সোমবার (২৪ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

সব সরকারি/আধাসরকারি/স্বায়ত্বশাসিত/বেসরকারি অফিসসমূহ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অর্ধেক সংখ্যক কর্মকর্তা/কর্মচারী নিয়ে পরিচালনা করতে রোববার (২৩ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করে সরকার। এছাড়াও স্কুল-কলেজগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। এসব বিধিনিষেধ আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে। আগামী ৬ ফেব্রুয়ারির পর এই বিধিনিষেধ বাড়তে পারে, সেটা কী আমরা বলতে পারি- সাংবাদিকরা জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ বলেন, অবশ্যই। পরিস্থিতি বিবেচনা করে। কারণ, আমাদের সচেতনতার ওপরে, এখন যে ভ্যারিয়েন্টটা দেখছি ওমিক্রম সেটা সেরে উঠতে অল্প সময় নিচ্ছে। রিকভারি রেট কিন্তু খুবই ভালো। ৮৫ শতাংশের বেশি সংখ্যক আক্রান্ত মানুষ ঘরে থেকে ট্রিটমেন্ট নিতে পারছেন এবং তারা সেরে উঠছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন