News71.com
 Bangladesh
 25 Jan 22, 12:05 AM
 181           
 0
 25 Jan 22, 12:05 AM

গণতান্ত্রিকধারা ব্যাহত করতে ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি।।কাদের

গণতান্ত্রিকধারা ব্যাহত করতে ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি।।কাদের

নিউজ ডেস্কঃ বিএনপি ও জামায়াত বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে ব্যাহত করতে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (২৪ জানুয়ারি) ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ওবায়দুল কাদের  গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ অভিযোগ করেন।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসে ২৪ জানুয়ারি এক ঐতিহাসিক দিন। এদিনে তৎকালীন স্বৈরশাসক আইয়ুব খানের পতনের লক্ষ্যে দুর্বার গণআন্দোলনে শহীদ হন কিশোর মতিউর রহমান, রুস্তমসহ অনেকেই। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে দিনটি অনন্য গুরুত্ব বহন করে। বিবৃতিতে তিনি আরও বলেন, একইভাবে ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি গণতন্ত্রের বাতিঘর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তৎকালীন আরেক স্বৈরশাসক চট্টগ্রামের লালদিঘীর ময়দানে বাংলাদেশ আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে গণহত্যা চালায়। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার প্রাণ রক্ষায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মানবঢাল তৈরি করেন। সেদিন পুলিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে ২৪ জন বা তার অধিক নেতাকর্মীকে হত্যা করে এবং আহত হয় কমপক্ষে দুই শতাধিক নেতাকর্মী। তাই দিনটি বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে নৃশংসতম কালো দিন।  

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন