News71.com
 Bangladesh
 25 Jan 22, 12:05 AM
 175           
 0
 25 Jan 22, 12:05 AM

ভিসির বাংলোয় বিদ্যুৎ কেটে দেওয়া আন্দোলন নয়।।তথ্যমন্ত্রী

ভিসির বাংলোয় বিদ্যুৎ কেটে দেওয়া আন্দোলন নয়।।তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে বিদ্যুৎ ও পানির সংযোগ কেটে দেওয়া এবং খাবার বন্ধ করে দেওয়া আন্দোলন হতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। একই সঙ্গে শিক্ষার্থীদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, তাদের যেন কেউ রাজনৈতিক ক্রীড়ানক হিসেবে ব্যবহার না করে।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তথ্যমন্ত্রী।তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের সন্তানের মতো। তাদের দাবি-দাওয়ার প্রতি সরকার সহানুভূতিশীল। আমরাও বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন নানা দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করেছি। ভিসির পদত্যাগের জন্য আমি নিজেও ছাত্ররাজনীতি করার সময় আন্দোলন করেছি। ভিসির বাসভবনের সামনে অবস্থান ধর্মঘট আমরাও করেছি, আমি নিজেও করেছি। কিন্তু আমরা কখনো বাড়িতে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন