News71.com
 Bangladesh
 25 Jan 22, 11:21 AM
 154           
 0
 25 Jan 22, 11:21 AM

২৯ ঘণ্টা পর শাবিপ্রবি ভিসির বাসভবনে ফিরলো আলো।।

২৯ ঘণ্টা পর শাবিপ্রবি ভিসির বাসভবনে ফিরলো আলো।।

নিউজ ডেস্কঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বাস ভবনে পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করে দিয়েছেন আন্দোলনকারীরা। সোমবার (২৪ জানুয়ারি) দিনগত রাতে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করে বলে জানান আন্দোলনকারী শিক্ষার্থী মুহাইমিনুল বাসার রাজ।

তিনি বলেন, ভিসির বাস ভবনের বিদ্যুৎ লাইনের সঙ্গে অর্ধশতাধিক স্টাপের বাড়ি রয়েছে। এতে তাদের বাড়িতে অনেক মানুষ অসুস্থ রয়েছে বলে আমাদের জানায়। তাই আমরা মানবিক দিক বিবেচনা করে আমরা এ পদক্ষেপ নিয়েছি। এছাড়া আমরা কোন অহিংস আন্দোলনে যেতে চাই না। তাই পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করে দেওয়া হয়েছে। এর আগে, রোববার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় উপাচার্যের বাস ভবনের সংযোগ বিচ্ছিন্ন করেন আন্দোলনকারীরা। এতে ২৯ ঘণ্টা পরে এ সংযোগ পুনরায় চালু করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন