News71.com
 Bangladesh
 25 Jan 22, 11:25 AM
 158           
 0
 25 Jan 22, 11:25 AM

গণঅভ্যুত্থানে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।। সাকি

গণঅভ্যুত্থানে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।। সাকি

নিউজ ডেস্কঃ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বাংলাদেশের মানুষের মানবিক, নাগরিক অধিকার এবং সার্বভৌমত্ব রক্ষা করতে হলে এই সরকারের পদত্যাগ করা ছাড়া আর কোনো পথ খোলা নেই। গণআন্দোলন গণঅভ্যুত্থানের মাধ্যমেই এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে।

উনসত্তরের গণঅভ্যুত্থানের ৫৩তম বার্ষিকী উপলক্ষে সোমবার (২৪ জানুয়ারি) সকালে ‘উনসত্তরের গণঅভ্যুত্থানের শিক্ষা এবং বাংলাদেশে ভোটাধিকার ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লড়াই’ শীর্ষক অনলাইন আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। 
দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে এ আলোচনায় অংশ নেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব বীরমুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। আলোচনায় সূচনা বক্তব্য উপস্থাপন রাখেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ এবং সঞ্চালনা করেন সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন