News71.com
 Bangladesh
 25 Jan 22, 11:27 AM
 178           
 0
 25 Jan 22, 11:27 AM

কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় নিহত ১।।

কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় নিহত ১।।

নিউজ ডেস্কঃ রাজধানীর কারওয়ান বাজার রেলগেটে ট্রেনের ধাক্কায় মনির হোসেন (৪৫) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। সোমবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

মনিরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া আলআমিন জানান, তারা দুজন কারওয়ান বাজার সবজির আড়তে দিনমজুরের কাজ করেন। বিকেলে লোক মারফত জানতে পারেন মনির রেলগেটের পাশে ট্রেনের ধাক্কায় আহত হয়ে পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে মারা যান। তার বাড়ি নোয়াখালী জেলায়। কারওয়ান বাজার আড়তে থাকতেন।  ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন