News71.com
 Bangladesh
 25 Jan 22, 03:59 PM
 172           
 0
 25 Jan 22, 03:59 PM

না.গঞ্জে একদিনে করোনায় আক্রান্ত ২০৪।।

না.গঞ্জে একদিনে করোনায় আক্রান্ত ২০৪।।

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ২০৪ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্ত বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৯২। মঙ্গলবার (২৫ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মশিউর। গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ৯৭৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তদের মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৮৫ জন, আড়াইহাজারে ১৪ জন, বন্দরে ২৭, রূপগঞ্জে ২৩, সদরে ২৮ এবং সোনারগাঁয়ে ২৭ জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে নারায়ণগঞ্জে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৩২ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন