News71.com
 Bangladesh
 26 Jan 22, 12:14 AM
 160           
 0
 26 Jan 22, 12:14 AM

বিএনপি লবিস্ট নিয়োগ করেনি।।ফখরুল

বিএনপি লবিস্ট নিয়োগ করেনি।।ফখরুল

নিউজ ডেস্কঃ  বিএনপির লবিস্ট নিয়োগ করেছে বলে পররাষ্ট্রমন্ত্রী যে অভিযোগ করেছেন তা নাকচ করে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।

তিনি বলেন, আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা যা কিছু করি দেশকে রক্ষার জন্য করি। তার মানে এই না যে, আমরা লবিস্ট নিয়োগ করেছি দেশকে রক্ষার জন্য করেছি। দ্যাট হেজ টু বি ক্লিয়ার্ড। আবারো বলছি, আমরা যা কিছু করি, দেশকে রক্ষার জন্য করি, দুর্বৃত্তদের হাত থেকে দেশকে রক্ষার জন্য করি। আমরা লবিস্ট নিয়োগ করেছি- এটা একেবারে সঠিক না। মির্জা ফখরুল বলেন, ইতোমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন পরিষ্কার করে বলেছেন যে, বিএনপির পক্ষ থেকে বাংলাদেশ থেকে কোনো লবিস্ট নিয়োগ করা হয়নি। এটা পরিষ্কার যে, বিএনপি কোনো লবিস্ট নিয়োগ করেনি। আশা করি, এ নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন