News71.com
 Bangladesh
 26 Jan 22, 12:15 AM
 177           
 0
 26 Jan 22, 12:15 AM

বারবার প্রকল্প সংশোধনে বিরক্ত প্রধানমন্ত্রী।।

বারবার প্রকল্প সংশোধনে বিরক্ত প্রধানমন্ত্রী।।

নিউজ ডেস্কঃ বারবার প্রকল্প সংশোধন নিয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিরক্তি প্রকাশ করেছেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত একনেক সভায় প্রধানমন্ত্রী এ বিরক্তি প্রকাশ করেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন তিনি।

সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, মঙ্গলবার একনেক সভায় ১০টি প্রকল্প উপস্থাপন করা হয়, এরমধ্যে পাঁচটি সংশোধিত। এর মানে বারবার সংশোধিত প্রকল্প একনেক সভায় আসছে। এ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
সাধারণত প্রকল্প সংশোধন মানেই ব্যয় ও সময় বৃদ্ধি। এদিন একনেক সভায় ১০টি প্রকল্প অনুমোদিত হয়। তবে এর মধ্যে পাঁচটি প্রকল্পই সংশোধিত, বাকি পাঁচটি নতুন প্রকল্প। সংশোধিত প্রকল্পের মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ‘নেত্রকোনা-বিপিউড়া-ঈশ্বরগঞ্জ সড়ক (জেড-৩৭১০) উন্নয়ন (১ম সংশোধিত)’ প্রকল্পে ২২০ কোটি টাকা খরচ বাড়িয়ে মোট প্রকল্প ব্যয় ৪৮১ কোটি ২০ লাখ টাকা করা হয়েছে। প্রকল্পের মেয়াদ ২০২১ সালের ডিসেম্বর থেকে বাড়িয়ে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন