News71.com
 Bangladesh
 26 Jan 22, 12:31 AM
 151           
 0
 26 Jan 22, 12:31 AM

মাদক নির্মূলে শুদ্ধি অভিযান চালান।। রাষ্ট্রপতি

মাদক নির্মূলে শুদ্ধি অভিযান চালান।। রাষ্ট্রপতি

নিউজ ডেস্কঃ পুলিশসহ সরকারি বিভিন্ন দফতরের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের মাদক সংশ্লিষ্টতা দুঃখজনক মন্তব্য করে পুলিশসহ সংশ্লিষ্ট দফতরগুলোতে শুদ্ধি অভিযান চালানোর পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্সে 'পুলিশ সপ্তাহ-২০২২' উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ নির্দেশনা দেন তিনি।
 
রাষ্ট্রপতি বলেন, পুলিশসহ সরকারি বিভিন্ন দফতরের কিছু অসাধু কর্মচারীরাও এ অপরাধে জড়িত থাকার খবর প্রায়ই গণমাধ্যমে প্রকাশ হয়, যা খুবই অনভিপ্রেত ও দুঃখজনক। যুব সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে হবে। তিনি বলেন, পুলিশকে এক্ষেত্রে জিরো টলারেন্স নিয়ে আরও বেশি সক্রিয় ও তৎপর হতে হবে। প্রয়োজনে শুদ্ধি অভিযানের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। রাষ্ট্রপতি বলেন, মাদক একটি বড় সামাজিক ব্যাধি হিসেবে দেখা দিয়েছে। দেশের তরুণ সমাজের একটি অংশ মাদক সংক্রান্ত অপরাধে জড়িয়ে পড়ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন