News71.com
 Bangladesh
 26 Jan 22, 07:36 PM
 162           
 0
 26 Jan 22, 07:36 PM

নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়বে।।

নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়বে।।

নিউজ ডেস্কঃ নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়বে। আর অন্যত্র মাঝারি ধরনের কুয়াশা পড়ার আভাস রয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ অবস্থান করছে বিহার এবং তৎসংলগ্ন এলাকায়। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর অবস্থান করছে।

এই অবস্থায় বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী-অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় পূর্ব/ উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৬-১২ কিলোমিটার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন